প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কঠোর অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে এমবিবিএস (MBBS) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করেছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান মিম। তার এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ইসরাত জাহান মিম। দীর্ঘ ও কঠিন মেডিকেল শিক্ষাজীবনের প্রতিটি ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে অবশেষে তিনি অর্জন করেছেন চিকিৎসক হওয়ার গৌরব। তার এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, কাঠালিয়ার মানুষের জন্যও গর্বের।
নিজের অনুভূতি প্রকাশ করে ডা. ইসরাত জাহান মিম বলেন, “চিকিৎসক হওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই অর্জনের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অপরিসীম। দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রাখাই এখন আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকতে চান। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য।
ইসরাত জাহান মিমের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা করছেন, মিম তার মেধা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ দিয়ে চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং কাঠালিয়ার মুখ উজ্জ্বল করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন