প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম নাঈম বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত। গত এক বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আসা এই তরুণ ছাত্রনেতার চিকিৎসায় ইতোমধ্যে তাঁর পরিবারের প্রায় ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। তবে, তাঁর সুস্থতার জন্য এখনও অনেক পথ বাকি রয়েছে।
চিকিৎসকদের মতে, নাঈমকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে একটি অপারেশন এবং আরও আটটি থেরাপি প্রয়োজন। প্রতিটি থেরাপির জন্য প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হবে।
চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আব্দুর রবের ছেলে নাঈম নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় শিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক হিসেবেও পরিচিত। এলাকায় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য নাঈমকে চীনে নিয়ে গেলে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন হবে। দেশের মধ্যে চিকিৎসা চালিয়ে গেলেও আরও প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হবে।
এ বিষয়ে চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব হোসেন রাজ বলেন, "নাঈম আমাদের দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ, সাহসী ও পরিশ্রমী কর্মী। রাজপথের এই সহযোদ্ধার এমন কঠিন সময়ে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই নাঈমকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীসহ সমাজের সব বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।"
গত এক বছরের চিকিৎসায় সর্বস্বান্ত হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এখন আর এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, একজন সম্ভাবনাময় তরুণ ছাত্রনেতার জীবন বাঁচাতে নোয়াখালীসহ দেশ-বিদেশের সব বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা ও দোয়ার আবেদন জানিয়েছে ক্যানসার আক্রান্ত নাঈমের পরিবার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন