০২:৪৪ পি.এম
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর, কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন বলে। এই আলোচনা শুরু হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তবে অভিনেতার স্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
ফেসবুক পোস্টে বলা হয়েছিল, রাত প্রায় ১০টার দিকে নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন এবং তার দিকে তেড়ে আসেন।
একপর্যায়ে পোস্টে উল্লেখ করা হয় হাতাহাতির ঘটনাও ঘটে। আরও দাবি করা হয়েছিল, পরে স্থানীয় কয়েকজন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই সময় সংবাদকে জানান, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়।
খবরটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কিন্তু অভিনেতার স্ত্রীর বক্তব্যের পর স্পষ্ট হয়েছে যে, ঘটনাটি সত্য নয় এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন