০৩:৪১ পি.এম
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌদ্দবুড়িয়া এলাকায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় ২ ব্যক্তির মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয় একটি পরিবারের বাসার নতুন নির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলেন- চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার, যিনি আশরাফ মোল্লা নামে পরিচিত (৪৫)।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু ট্যাংকের ভিতরে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আশরাফও ট্যাংকের ভিতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন গিয়ে ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করেন।
তবে, উদ্ধার করার সময় তাদের মধ্যে কারও শরীরে প্রাণের স্পন্দন ছিল না।
স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত প্রয়োজন।
এ ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে সেপটিক ট্যাংক বা বন্ধ স্থানে কাজের পূর্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন