০৫:৩৫ পি.এম
কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এইচএসটিটিআই) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন এবং ঈদ-ই-মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখা হয়।
বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে পরিচালক প্রফেসর মো. রবিউজ্জামানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়।
সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. আ. লতিফ ভূঞা, সহকারী পরিচালক মোসা. শরিফা খাতুন ও চারজন প্রশিক্ষণার্থী। দোয়া পরিচালনা করেন চাঁদপুর দেশগাঁও ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক একেএম জিল্লুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক বদরুন নাহার, মোহাম্মদ ইকবাল হোসেন, বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রলীগের ধর্মঘট, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন