০৯:২১ এম
পিরোজপুরের কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের যোগদান উপলক্ষে উপজেলা কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৯ জুন) রাত ৮টায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে।
মতবিনিময় সভায় কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ ওমর ফারুক ও সাইফুল্লাহ মনিরসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন এবং কাউখালী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি অভিমত দেন যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করে যাবে, এবং সাংবাদিকরাও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আরও পড়ুন: বরগুনায় নিখোঁজের দুই দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার
উল্লেখযোগ্য যে, মোঃ আনোয়ার হোসেন গত ৮ জুন কাউখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন ওসি হিসেবে যোগদান করেন, যখন বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন বদলি হয়ে যান। এর আগে, তিনি বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কাউখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। তিনি উল্লেখ করেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কাউখালী গড়ে তুলতে চান।
কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার নবাগত ওসিকে স্বাগত জানান এবং বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে এলাকায় বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব। সাংবাদিকরা বতেস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করে যাবেন।
কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। নবাগত ওসির সঙ্গে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের স্বার্থে তারা সবসময় ইতিবাচক ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন