প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে পদোন্নতি দিয়েছে সরকার।
সরকারের এই পদোন্নতি প্রাপ্তির জন্য কর্মকর্তাদের মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সম্পর্কের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কলেজের ১০ম গ্রেডের প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন, মনোবিজ্ঞানে ২ জন, গণিতে ৩ জন, কম্পিউটার বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ জন এবং জীববিজ্ঞানে ২ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৭ মে সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদান সম্পর্কিত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন