প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রী হিসেবে শিক্ষিকার বাবার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। এর আগে, একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামালকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
অভিযুক্ত কামাল উদ্দিন, যিনি সিএনজি কামাল নামেও পরিচিত (৫৫), উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিকটিম তাঁর শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ছাত্রী শিক্ষিকার ঘরে গিয়ে দেখতে পায় যে তিনি ঘরে নেই। এসময় শিক্ষিকার বাবা সিএনজিচালক কামাল উদ্দিন দরজা খুলে ছাত্রীকে ঘরে ডেকে নেন এবং এক সময় তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকেই না জানাতে ভিকটিমকে ৫০০ টাকা দিয়ে বিদায় করে দেন। ঘটনার পর ভুক্তভাগী শিক্ষার্থী বাড়ি ফিরে এসে বিষয়টি স্বজনদের জানায়। ঘটনার পরপরই এলাকাবাসী সিএনজিচালক কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই শুরু করে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। সে মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। শারীরিক ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন