ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ


কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা টাকা চাওয়ার কারণে মো. ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ইমরান মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে। জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওই টাকা চাইতে বাড়ি থেকে বের হন তিনি।

আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান।

আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ঘোষণা: ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৭ এম


ট্রাম্পের ঘোষণা: ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন অথবা আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যদি কেউ দায়ীদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করেন, তাহলে এই পুরস্কার দেওয়া হবে। খবর আনাদোলুর।

সোমবার, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ‘অতীতের নির্বাচন কিংবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য যাঁরা দেবেন, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হলে তাদের ১০ লাখ ডলার দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবেন ভোটাররা।

নির্বাচনের স্বচ্ছতা ও ভোটের নির্ভরযোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক চলমান। ট্রাম্পের এই ঘোষণার পর, পুরস্কার দেওয়ার আওতায় কী ধরনের তথ্য গ্রহণ করা হবে এবং অর্থ প্রদানের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের বিমান হামলায় সিরিয়ায় নিহত সাতজন, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ এম


জর্ডানের বিমান হামলায় সিরিয়ায় নিহত সাতজন, তদন্ত শুরু

জর্ডানের সামরিক বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে, যা গির্জায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হয়েছে। সোমবারের এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নারী এবং কয়েকটি শিশু রয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, গত সপ্তাহে কারাক গভর্নরেটে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সোমবারের বিমান অভিযান পরিচালিত হয়েছে।

জর্ডানের দাবি, হামলার লক্ষ্য ছিল সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা, যাদের গির্জায় হামলাকারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে।

বিমান হামলার পর জর্ডানের সামরিক বাহিনী জানায়, হামলায় এসব গোষ্ঠীর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করা হয়েছে।

তবে, কোন বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি জর্ডান।

জর্ডান জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু সিরিয়া এই দাবি অস্বীকার করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, জর্ডানের হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে তিনটি শিশু, একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

এছাড়া, অন্য দুটি হামলায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে এই হামলাগুলো চালানো হয়।

সিরিয়ার সরকার এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে এবং এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে।

জর্ডানের হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে, ফলে দুই দিকের যান চলাচল স্থগিত হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একঘেয়েমির কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ এম


একঘেয়েমির কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের নাটকের জনপ্রিয় অভিনেত্রী। তবে সম্প্রতি তার ছোটপর্দায় উপস্থিতি কিছুটা কমে গেছে। এর পেছনে তিনি একই ধরনের চরিত্রের একঘেয়েমিকে দায়ী করেছেন।

সম্প্রতি এক ঘরোয়া আড্ডায়, এই তরুণ অভিনেত্রী তার ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

টিভি নাটক, ওটিটি এবং সিনেমা—এই তিন মাধ্যমে তাকে সমান্তরালে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের বর্তমান গল্পগুলো আমার ভালো লাগছে না, মনের মতোও হয় না। এক সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, সেগুলো আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।’

নিজের স্বভাব ও জীবনদর্শন সম্পর্কে সাদিয়া বলেন, ‘আমি সব সময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস নষ্ট হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকায় লরিচাপায় প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


বাস নষ্ট হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকায় লরিচাপায় প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডে লরির আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়্যাল সিমেন্ট গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসের যাত্রীরা ত্রুটি মেরামতের সময় সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দেয়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি দুজনকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%