ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আজকের নামাজের সময়সূচি এক নজরে


আজকের নামাজের সময়সূচি এক নজরে

ইমানের পর নামাজ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও পাঁচ ওয়াক্তের বাইরে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। কোরআনে বহু জায়গায় নামাজ পড়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পূর্ববর্তী নবী-রাসুলদেরও নামাজের আদেশ করা হয়েছিল। তাই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা হল ইসলামের জন্য একটি ইমানি দায়িত্ব।

সোমবার (৮ জুন), ২১ জিলহজ ১৪৪৭ হিজরি। ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময় তুলে ধরা হলো:

ফজর- ৩:৪৩ মিনিট

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

জোহর- ১১:৫৮ মিনিট

আসর- ৪:৩৭ মিনিট

মাগরিব- ৬:৪৭ মিনিট

এশা- ৮:১১ মিনিট

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

অন্যান্য বিভাগে নামাজের সময়সূচিতে কয়েক মিনিট যোগ বা বিযোগ করতে হবে।

বিজোগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল: ১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:২০ এম


সকাল ৯টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সোমবার (৮ জুন) সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে অনুরোধ জানাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ এম


ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে অনুরোধ জানাবেন ট্রাম্প

 

ট্রাম্প বলেন, তাদের কোনো বিকল্প থাকবে না। আমি সিদ্ধান্ত দিই, সব সিদ্ধান্ত আমি নিই—তিনি সিদ্ধান্ত নেন না। তার ভাষায়, যুক্তরাষ্ট্রই এ বিষয়ে মূল নিয়ন্ত্রণে থাকবে।

তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পূর্ববর্তী মন্তব্যে তিনি বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরাইল যেন পালটা আঘাত না করে সে ব্যাপারে তিনি নেতানিয়াহুকে অনুরোধ করবেন।

এটি আলোচনার মাধ্যমে সম্ভাব্য একটি চুক্তি টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, সাম্প্রতিক হামলাগুলো চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, ‘আমরা দেখব কীভাবে শেষ পর্যন্ত বিষয়টি গড়ায়। এটা এমন একটি সংঘাত যা ৩,০০০ বছর ধরে চলছে—বা কেউ কিছু বলেন ৪৭ বছর ধরে।’

শনিবার (৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী (আইএফ)।

এতে আহত হয়েছে ৪ শিশুসহ কমপক্ষে ২০ জন। বৈরুতে আইএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন, এতে খুশি হননি তিনি।

রোববারের হামলার পর ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছেন, বৈরুতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে উত্তর ইসরাইলে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরান থেকে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আকাশপথে নিক্ষিপ্ত এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে।

চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনাটি ঘটেছে। এর আগে লেবাননের রাজধানীতে ইসরাইলি হামলার জবাবে পালটা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেস্কে বসেই সহজ কিছু ব্যায়ামে কমাতে পারেন পিঠ ও কোমর ব্যথা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ এম


ডেস্কে বসেই সহজ কিছু ব্যায়ামে কমাতে পারেন পিঠ ও কোমর ব্যথা

ডেস্কে বসেই পিঠ-কোমর ব্যথা দূর করুন সহজ কিছু আসন অভ্যাসের মাধ্যমে। ছবি: সংগৃহীত।

দীর্ঘ সময় ধরে ডেস্কে বসে কাজ করা বর্তমানে অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে থাকার কারণে পিঠ, কোমর ও ঘাড়ের ব্যথার সমস্যাগুলি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে চল্লিশের পর এই সমস্যা আরও বেশি পরিলক্ষিত হয়। বহু মানুষ সাময়িক স্বস্তির জন্য ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করেন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ আসন নিয়মিতভাবে চর্চা করলে পিঠ ও কোমরের ব্যথা অনেকটাই কমানো সম্ভব।

মার্জারাসন হল যোগব্যায়ামের একটি অত্যন্ত জনপ্রিয় ও সহজ আসন, যা ইংরেজিতে ক্যাট পোজ (Cat Pose) নামেও পরিচিত। সংস্কৃত শব্দ 'মার্জার' বলতে বোঝায় বিড়াল এবং 'আসন' অর্থাৎ বসার ভঙ্গি। এই আসনটি করার সময় শরীরের আকৃতি অনেকটা প্রসারিত হওয়া বা পিঠ বাঁকানো বিড়ালটির মতো দেখায় বলেই এর নামকরণ করা হয়েছে।

মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং পিঠের দীর্ঘদিনের ব্যথা উপশমে এই যোগব্যায়ামটি খুবই কার্যকর। সাধারণভাবে এটি 'বিতিলাসন' বা কাউ পোজ (Cow Pose) এর সঙ্গে মিলিয়ে একটি ছন্দোবদ্ধ প্রবাহ তৈরি করে অনুশীলন করা হয়।

যারা অফিসে বা ঘরে দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের জন্য এই আসন ব্যায়ামটি বেশ উপকারী। প্রথমে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসতে হবে। দুই হাতের তালু ও হাঁটুর ওপর ভর দিন। এরপর শ্বাস নিতে নিতে মাথা ওপরে তুলুন এবং পেট নিচের দিকে নামিয়ে পিঠ সামান্য বাঁকান। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন এবং মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দিন। এতে পিঠ ও ঘাড়ের পেশিতে টান পড়ে এবং ব্যথা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: ব্যায়ামের মধ্যে ঘন ঘন পানি পানে যে বিপদ ডেকে আনে।

বসে মেরুদণ্ড মোচড়ের আসন বা Seated Twist (সিটেড টুয়িস্ট)-এ চেয়ারে সোজা হয়ে বসুন এবং দুই পা মাটিতে স্থির রাখুন। এরপর ডান হাত দিয়ে চেয়ারের পেছনের অংশ ধরে শরীরকে ডানদিকে ঘোরান। ১০ সেকেন্ড এভাবে থাকুন। পরে একইভাবে বাঁ দিকেও করুন। নিয়মিত চর্চা করলে মেরুদণ্ড নমনীয় থাকে এবং পিঠের অস্বস্তি কমিয়েও দেয়।

সুপ্ত মৎস্যেন্দ্রাসন (Supine Spinal Twist) হল একটি অত্যন্ত কার্যকরী ও সহজ যোগাসন। পিঠে শুয়ে মেরুদণ্ডকে মোচড় দেওয়ার এই আসনটি পিঠের ও কোমরের ব্যথা কমাতে এবং হজমশক্তি বাড়াতে দারুণ সাহায্য করে।

পিঠ ও কোমরের ব্যথা কমাতে এই ব্যায়ামের আসন কার্যকরী। প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর ডান হাঁটু ভাঁজ করে বাঁ হাত দিয়ে ধরে শরীরের বাঁ দিকে নিয়ে যান। এতে শরীরে হালকা মোচড় তৈরি হবে। কিছুক্ষণ পরে একইভাবে অন্য পাশেও করুন। এই আসন পিঠ ও কোমরের পেশি প্রসারিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, নিয়মিত এই আসনগুলো চর্চা করলে পিঠ ও কোমরের ব্যথা কমার পাশাপাশি শরীরের নমনীয়তাও বৃদ্ধি পায়। তবে যদি দীর্ঘদিনের তীব্র ব্যথা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে ক্ষুধা না পেলেও নাস্তা বাদ দেওয়া কি ঠিক? জেনে নিন ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪৫ এম


সকালে ক্ষুধা না পেলেও নাস্তা বাদ দেওয়া কি ঠিক? জেনে নিন ঝুঁকি

সকালে না খাওয়ার অভ্যাস শরীরে বেশ কিছু সমস্যা সৃষ্টি করে। একটি দিন শুরু হয় সকালের খাবার দিয়ে, যা রাতে অনেক ঘণ্টা না খেয়ে থাকার পর সকালে শরীরের শক্তি জোগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসক ও পুষ্টিবিদরা জানিয়েছেন, দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি মূলত সকালের এই খাবার থেকেই পাওয়া যায়।

কিন্তু অনেক লোকের ক্ষেত্রেই সকালে ঘুম থেকে উঠে আর ক্ষুধা অনুভব করতে পাওয়া যায় না। কেউ কেউ আবার পেট ভার লাগার কারণে খেতে পারেন না। এমন অবস্থায়, যদি ক্ষুধা অনুভব না করেন, তাহলে কি সকালের খাবার বাদ দেওয়া উচিত?

সকালে ক্ষুধা না লাগার পেছনে চিকিৎসকদের মতে একাধিক কারণ থাকার সম্ভাবনা রয়েছে —

রাতে দেরিতে ভারী খাবার খেয়ে ফেলা,

হজমে সমস্যা,

হজম শক্তির দুর্বলতা,

নিয়মিত পেট পরিষ্কার না হওয়া,

অম্বল বা অন্য শারীরিক সমস্যা,

ঘুমের কমের কারণে,

ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া।

যখন ক্ষুধা অনুভব হচ্ছে না তখন কি খাবেন না? চিকিৎসকেরা বলছেন, এক কিংবা দুই দিন যদি ক্ষুধা না লাগে, তাহলে জোর করে খাবার খাওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু নিয়মিত সকালের খাবার বাদ দেওয়া ঠিক নয়। কারণ, অনেক সময় সকালের এই খাবার বাদ দিলে পরে হঠাৎ করেই অনেক বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তখন অস্বাস্থ্যকর খাবার খাওয়ার আশঙ্কা থেকে যায়, যা বদহজম, অম্বল এবং অন্যান্য সমস্যা তৈরি করতে পারে।

তাহলে কী করা উচিত?

রাতে খুব দেরিতে এবং ভারী খাবার খাওয়া এড়িয়ে চলা প্রয়োজন,

রাতের খাবার কিছুটা আগেই খাওয়া উচিত,

হালকা খাবার খেতে অভ্যাস গড়ে তোলা প্রয়োজন,

সকালের সময় ধীরে ধীরে শরীরকে খাওয়ার জন্য প্রস্তুত করতে হবে। চিকিৎসকদের মত অনুসারে, সকালের ক্ষুধা না লাগার কারণ আগে বোঝা জরুরি। নিয়মিত যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে জীবনযাত্রায় পরিবর্তন আনা আবশ্যক।

অতএব, সকালে ক্ষুধা না অনুভব হলেও একদিন সকালের খাবার বাদ দেওয়া গেলেও নিয়মিতভাবে সকালের খাবার বাদ দেওয়া শরীরের জন্য মোটেই ভালো নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%