০১:৩৫ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে হরমুজ প্রণালীকে ঘোষণা করার বিষয়ে ‘মজা’ করেছিলেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র প্রতিবেদক ব্রায়ান শোয়ার্টজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ট্রাম্প এই পদক্ষেপ নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেননি।
শোয়ার্টজ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠক করেননি। আজ নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি মজা করছিলেন।’
আরও পড়ুন: বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধি সাক্ষাৎ
নিউইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প হরমুজ প্রণালী সম্পর্কে ওই মন্তব্য করেন।
মুচকি হেসে তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার পর—যা খুব বাজেভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’
বক্তৃতায় উপস্থিত ছিলেন ব্রায়ান শোয়ার্টজ। তিনি জানিয়েছেন, মন্তব্যটি করার পর ট্রাম্প হেসেছিলেন। তবে পরে তিনি বিষয়টি সত্যি বলে জোর দিয়ে উল্লেখ করেন।
ট্রাম্প আরও দাবি করেন, এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক প্রবেশাধিকার বর্তমানে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অবরোধ আমাদের। আমরা না চাইলে কোনো জাহাজ যেতে পারে না।’
আরও পড়ুন: গণতন্ত্রের ১২ বছরে ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার সমালোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন