১১:৪৩ এম
দেশের ১৪টি অঞ্চল জুড়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তা রবিবার (৫ জুলাই) দিনেই প্রদান করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন