০৪:০৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট উপজেলা প্রশাসন পরিচালনা করে। এ সময়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৭ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে ফার্মেসিগুলোতে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ফিজিশিয়ানস স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় পাঁচটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়ে থাকে।
আরও পড়ুন: ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র্যালি
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন