প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রজ্ঞাপনে সই করে ওভাল অফিস, সংলগ্ন ক্যাবিনেট রুম ও আউটার ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বৃহস্পতিবার নিজের ডেস্কে বসে লাল ‘ভেটো’ লেখা ক্যাপ মাথায় দিয়ে এ প্রজ্ঞাপনে সই করেন। ট্রাম্প এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে যেন কেউ এসব স্থাপনা ভেঙে ফেলতে বা বড় ধরনের পরিবর্তন আনতে না পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রেসিডেন্সির সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় এসব স্থাপনা সংরক্ষণের কথা বলা হয়েছে। জাতীয় উদ্যান পরিষদের মাধ্যমে স্মৃতিস্তম্ভটি পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে।
তবে এই ঘোষণার ফলে ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ওভাল অফিসের সাজসজ্জা বা আসবাবপত্র পরিবর্তনের ক্ষমতা খর্ব হবে না। নতুন প্রেসিডেন্ট চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে এ ঘোষণাও পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখেন।
এদিকে, হোয়াইট হাউসের বিভিন্ন স্থাপনা সংস্কার ও নির্মাণকাজ নিয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনার সম্মুখীন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে নতুন বলরুম নির্মাণ, ইস্ট উইং ভেঙে ফেলা এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে ২৫০ ফুট উঁচু বিজয়স্তম্ভ নির্মাণের পরিকল্পনা।
এসব প্রকল্পের ব্যয় ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিরোধী আইনপ্রণেতা এবং সাধারণ মানুষের মধ্যে সমালোচনা বিদ্যমান।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন