০৬:১০ এম
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র ও ভারত আসা-যাওয়ার মধ্যে বসবাস করছেন। বর্তমানে অভিনেত্রী তার নতুন প্রকল্প ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত রয়েছেন। ফুটবল মাঠে এখন তিনি নতুন আলোচনায় এসেছেন। তবে এটি নতুন কোনো সিনেমার জন্য নয়; বরং তার নতুন বাসার কারণে।
এর আগে ২০২৩ সালে একই এলাকায় ১৭ কোটিরও বেশি রুপিতে একটি আবাসিক ফ্ল্যাট কিনেছিলেন প্রীতি জিনতা। ফলে তার পালি হিলে সম্পত্তি কেনাবেচা নিয়ে বলিউড মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এই ভাড়া বাসার জন্য প্রতি মাসে তাকে ছয় লাখ রুপি ভাড়া দিতে হবে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় ১৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট তিনি দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন। চুক্তিটি গত ২৭ মে থেকে কার্যকর হয়েছে। বাসাটির সঙ্গে রয়েছে পার্কিং সুবিধাও। মজার বিষয় হলো, কয়েক মাস আগে প্রীতি পালি হিলের একটি ফ্ল্যাট প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন। এই সম্পত্তি পুনর্গঠনের আওতায় পাওয়া সেই অ্যাপার্টমেন্ট বিক্রির খবরও বেশ আলোচনায় উঠে এসেছে।
আরও পড়ুন: নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন