প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কিছু দেশের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। তবে, তিনি জানিয়েছেন যে, এই দেশগুলোর অনুরোধের কারণে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন বর্তমানে ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপগুলো বজায় রাখার পক্ষে।
সৌদি আরবের অনুরোধের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটি তাকে কিছুদিনের জন্য পরিস্থিতি অপরিবর্তিত রাখার অনুরোধ করেছে। তবে, তিনি মিত্রদের এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তার ভাষায়, “আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।”
মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালানোর সম্ভাবনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি হামলা চালাতাম।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনব্যবস্থা ধ্বংস করা সম্ভব। তার দাবি, “এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। সেতুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন লাগবে।”
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেন। তিনি বলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
যদিও জ্বালানি তেলের দাম বেড়েছে, তবুও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন