ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী


রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে।

মঙ্গলবার তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, ঢাকার পার্শ্ববর্তী ১০টি জেলা এবং দেশের দক্ষিণাঞ্চলে রেল সেবা সম্প্রসারিত হচ্ছে।

আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ও সভাপতিত্বে মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম, সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবার মান, উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং চলমান কার্যক্রম নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয় জানেন, দেখেন এবং বুঝেন, এছাড়াও মতামতও যুক্ত করেন। এর ফলে, যোগাযোগ কানেক্টিভিটি ও সেবার মান নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি, যেমন- আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া। এ বিভাগের মধ্যে ধীরাশ্রমে আইসিডি কনটেইনারের প্রকল্প পাস হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার রাস্তাটি কিছু মিটারগেজ এবং কিছু ব্রডগেজ হচ্ছে।

মিটারগেজের এলাকার বিশেষ উল্লেখ করে বলেছেন যে, টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট পর্যন্ত একটি মিসিং লিঙ্ক রয়েছে, যা ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তও হয়েছে। একইসঙ্গে ঢাকা থেকে কুমিল্লা একটি কর্ড লাইন তৈরি করা জরুরি, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। মন্ত্রী জানান, আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল যে ৬৪ জেলাকেই রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করতে চাই। এজন্য নতুন ১০টি জেলায় রেল সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করার দরকার হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

শেখ রবিউল আলম বলেন, সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য। আলোচনা হয়েছে যে, যেখানে রেল যোগাযোগ নেই, যেমন মানিকগঞ্জ, ঢাকা থেকে নিকটবর্তী। রেল যোগাযোগের দ্রুত স্থাপন এবং কমিউটার ট্রেন চালুর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইন নিয়ে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এই প্রকল্পের ফলে ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে যাবে।

মন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারে কিছু কাজ হয়েছে, কিন্তু সে সময় ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধান ছিল না। এবার সম্পূর্ণ নতুনভাবে কাজ শুরু হচ্ছে, ডিপিপি পাসের সময়ই ট্রেন লাইনের পাশাপাশি লোকোমোটিভ এবং ক্যারেজের আয়োজন হবে। তাই এই প্রকল্পগুলো সমন্বিতভাবে বাস্তবায়িত হবে, বিচ্ছিন্নভাবে নয়। বক্তৃতার মাধ্যমে তিনি জানান, লাইন, ক্যারেজ এবং লোকোমোটিভ ভিন্ন প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে না, বরং সমন্বিত প্রকল্প হবে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার আজ মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ, কম্পিউটার ল্যাব, প্রক্টর অফিস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্রীহল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন বিভাগ ও অফিসের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।

আলোচনায় কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন, নামাজঘরের উন্নয়ন, কম্পিউটার ল্যাবের কম্পিউটারসমূহের RAM আপগ্রেড এবং ল্যাবের অন্যান্য প্রযুক্তিগত সমস্যার বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্থাপিত বিষয়সমূহ নথিভুক্ত করার নির্দেশ দেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াও পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


রাজধানীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা

রাজধানীর আদাবরে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা চাপাতির আঘাতের ফলে জখম হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালানোর সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এই অভিযানের সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতের কারণে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।

পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরবর্তীতে চার জনকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ককরোচ জনতা পার্টির প্রধান রাজনৈতিক নেতাকে চড়-থাপ্পড়, গ্রেপ্তার দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


ভারতে ককরোচ জনতা পার্টির প্রধান রাজনৈতিক নেতাকে চড়-থাপ্পড়, গ্রেপ্তার দুইজন

ভারতের জয়পুরে সোমবার (১৫ জুন) এক প্রতিবাদ কর্মসূচিতে সমর্থকরা কাঁধে চাপিয়েছিলেন তাকে।

এই সময় অভিযোগ উঠেছে, ভিড়ের মধ্য থেকে কয়েকজন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে চড় মারেন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। দীপকে জানিয়েছেন, এই হামলা আসলে 'ভয়ের প্রকাশ'।

নিট দুর্নীতির প্রতিবাদে সোমবার জয়পুরের শহিদ স্মারকে কর্মসূচি ছিল সিজেপি’র। সেখানে শত শত সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের দাবি ছিল, নিট কেলেঙ্কারিতে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। জয়পুরের সেই কর্মসূচিতে ভাষণ দিতে যাচ্ছিলেন দীপকে।

তার আগে সমর্থকরা প্রতিষ্ঠাতাকে কাঁধে তুলে নিয়েছিলেন। অভিযোগ, সেসময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন তাকে চড় মারেন।

এবং অভিযুক্তদের ধরে ফেলেন সিজেপি সমর্থকরা। তাদের পাল্টা মারধর করার অভিযোগও উঠেছে। সে সময় পুলিশ হস্তক্ষেপ করে এবং দু’জনকে আটক করা হয়।

পরে দীপকে সামাজিক মাধ্যমে লেখেন, 'শারীরিক আক্রমণ ভয় এবং ভিরুতার প্রকাশ।' তিনি আরও লেখেন, 'আমরা শান্তিপূর্ণভাবে সোচ্চার হব। আমি গান্ধী এবং অম্বেডকরের অনুগামী। শান্তি এবং ভালোবাসার মাধ্যমে এই লড়াই চালিয়ে যাব। পুনশ্চ, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে।'

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের যুব সম্প্রদায়ের একাংশকে 'আরশোলা' এবং 'পরজীবী' বলে উল্লেখ করার পরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রধান বিচারপতির মতে, ওই তরুণ-তরুণীরা অন্য কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সামাজিক মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন এবং সকলকে আক্রমণ করেন।

প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত ১৬ মে সিজেপি আত্মপ্রকাশ করে। 'অনলাইন স্যাটায়ার মুভমেন্ট' (ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন) হিসেবে পথ চলা শুরু করার মাত্র কয়েক দিন পরেই নেটমাধ্যমে প্রবল জনপ্রিয়তা অর্জন করে সিজেপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে এক ব্যতিক্রমধর্মী বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এই আলোচনা মঙ্গলবার সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনার রিহাব ইনাম এবং যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংলাপে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিনশোরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ আয়োজনে জেলা প্রশাসক বিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্বের উৎপত্তি ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন।

যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল বলেন, ‘শিক্ষাজীবনে আমি এই প্রথম বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা শোনার সুযোগ পেয়েছি। এতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং নতুন অনেক কিছু জানতে পেরেছি।’

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, ‘বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও বেশি আগ্রহী করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%