১০:৪০ পি.এম
১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ সাল অর্থাৎ ফুটবল ইতিহাসের ভাষায় ব্যতিক্রম ঘটেনি ১৯৯০ সালের বিশ্বকাপেও।
ইতিহাস বলছে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে। তবে এটা মাথায় রাখতে হবে, ২০২২ কাতার বিশ্বকাপে জয়ী দলটির ২০২৬ সালের বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছি কি না?
১৯৭৮ সালে নিজেদের মাঠে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আকাশি-সাদারা বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল। বার্সেলোনার ক্যাম্প ন্যুরে অনুষ্ঠিত সেই ম্যাচে বেলজিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এরউইন ভ্যান্ডেনবার্গ।
আরও পড়ুন: শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত
১৯৯০ বিশ্বকাপেও ঘটল একই কাণ্ড।
১৯৮৬ সালে মেক্সিকোতে দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জয়ের পরের আসরে আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে যাত্রা শুরু করে। আফ্রিকার দলটির হয়ে জয়ের গোলটি করেছিলেন ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক।
১৯৯০ সালের ওই আসরে শুরুতেই ধাক্কা খেয়েও আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল। তবে শিরোপার মঞ্চে তাদের পরাজিত হতে হয় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে।
এবং চার বছর আগে কাতার বিশ্বকাপের স্মৃতি উদ্ভাসিত। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আলবিসেলেস্তেরা শেষে শিরোপা নিজেদের করে নেন। ফলে ৩৬ বছরের ট্রফি খরা দূর হয়।
আরও পড়ুন: ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেপ্তার
কানসাসে আগামীকাল (বুধবার) ভোরে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তিমত্তার দিক থেকে প্রতিপক্ষের তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এছাড়াও আর্জেন্টিনা ফিরে এসেছে ফিফা বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলটির ১৭ জন খেলোয়াড়ের ওপর আবারো আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বিশ্বকাপ মিশনে নামার আগে তিনি বেশ সতর্ক।
কানসাস সিটির আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।’
স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার শৈলীর সঙ্গে মরক্কোর কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলের খেলোয়াড়দের প্রশংসাও করেন।
আরও পড়ুন: শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার ই-সিগারেট ও সোনালী পণ্য
বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আগের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন