ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত


বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে ইউরোপীয় কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিটার্নস অ্যান্ড ভিসা বিষয়ক পরিচালক হেনরিক নিলসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পূর্বে উল্লিখিত সাক্ষাৎকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।

আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর

বৈঠকে বাংলাদেশের জন্য নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের উন্নয়ন প্রচেষ্টায় এই জোটের অব্যাহত সহযোগিতার জন্য প্রশংসা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ইইউ’র মধ্যে সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের সফরের কথা স্মরণ করে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বর্ধমান গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

আলোচনায় অভিবাসন ও মোবিলিটি সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়।

শামা ওবায়েদ মানব পাচার এবং সব ধরনের অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের ওপর জোর দেন।

তিনি ইইউ’র ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর

এছাড়াও, তিনি ইইউভুক্ত দেশগুলোকে বৈধ উপায়ে অভিবাসনের নতুন পথ তৈরি করার পাশাপাশি দক্ষ বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

উভয় পক্ষ ইইউ’র আসন্ন অ্যাসাইলাম ও রিটার্ন বর্ডার প্রসিডিউর (আশ্রয় ও প্রত্যাবাসন সীমান্ত প্রক্রিয়া) বিষয়েও মতবিনিময় করে।

তাছাড়া, অভিবাসন এবং প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ে নিবিড় সমন্বয়, নিয়মিত সংলাপ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা অভিবাসনের ঝুঁকি এবং তার পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আরো আলোচনায় রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, শিক্ষা, ক্রীড়া এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুসমূহ উত্থাপন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং বাংলাদেশের স্থানীয় জনগণের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মনোনিবেশ বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

বৈঠকটি বর্ধমান অংশীদারিত্বের প্রতি উভয় পক্ষের সন্তোষ প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আর্জেন্টিনা রঙে’ সাজানো হলো পুরো বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


‘আর্জেন্টিনা রঙে’ সাজানো হলো পুরো বাস

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা ধরনের আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে একজন পরিবহন ব্যবসায়ী তার ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সম্মান জানিয়ে তৈরি করেছেন ব্যতিক্রমী একটি নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম নিজ প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার জাতীয় দলের রং-বর্ণে। নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকা সত্ত্বেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝখানের অংশে স্থাপন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানাচ্ছেন, বাসটি সড়ক পথে চলাচল শুরু হবার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী, সাধারণ মানুষ, অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটা যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, ‘বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।’

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, ‘মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবল প্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।’

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।’

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম জানান, ‘ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছাশ তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেছেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে দেয়। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সম্মান জানিয়ে তৈরি করেছেন ব্যতিক্রমী নজির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের বিরুদ্ধে পশ্চিম তীরে ‘জাতিগত নির্মূল’ অভিযানের অভিযোগ অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


ইসরাইলের বিরুদ্ধে পশ্চিম তীরে ‘জাতিগত নির্মূল’ অভিযানের অভিযোগ অ্যামনেস্টির

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেদুইন এবং পশুপালন নির্ভর সম্প্রদায়ের বিরুদ্ধে ইসরাইল ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রামাল্লা থেকে এএফপি জানায়, বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি দাবি করে, এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূমির দখল বা অন্তর্ভুক্তিকরণ (অ্যানেক্সেশন) ত্বরান্বিত করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই গ্রামীণ ফিলিস্তিনি জনগোষ্ঠী বসতি স্থাপনকারী ইসরাইলিদের সহিংসতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রধান শিকার হচ্ছে।

অ্যামনেস্টি জানায়, তাদের গবেষণায় দেখা গেছে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরের ‘এরিয়া সি’-তে অন্তত ২৭টি বেদুইন ও পশুপালক সম্প্রদায়—যাদের মধ্যে শত শত ফিলিস্তিনি রয়েছে—জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে অথবা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই এলাকা পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ জুড়ে বিস্তৃত এবং ১৯৯০-এর দশকের অসলো চুক্তি অনুযায়ী এটি সম্পূর্ণ ইসরাইলি নিয়ন্ত্রণে।

‘ইসরাইলি কর্তৃপক্ষ বেদুইন ও পশুপালন সম্প্রদায়কে লক্ষ্য করে রাষ্ট্রনেতৃত্বাধীন একটি জাতিগত নির্মূল অভিযানের মাধ্যমে দখলদারিত্ব দ্রুততর করছে,’ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের বর্তমান সরকার—যা দেশটির ইতিহাসে অন্যতম ডানপন্থী—বসতি স্থাপনকারীদের ধর্মীয় জাতীয়তাবাদী এজেন্ডাকে সহায়তা করছে।

অ্যামনেস্টির মতে, সরকার বসতি সম্প্রসারণ বাড়িয়েছে, বসতি এলাকায় আর্থিক ও লজিস্টিক সহায়তা বৃদ্ধি করেছে এবং বসতি স্থাপনকারীদের অস্ত্রধারণের সুযোগ দিয়েছে, যার ফলে রাষ্ট্রসমর্থিত সহিংসতা বেড়েছে।

প্রতিবেদনটি আরও দাবি করে, কিছু ইসরাইলি কর্মকর্তার প্রকাশ্য আহ্বান এবং ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর নীতিগত পদক্ষেপগুলো ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করছে।

সংগঠনটি বলেছে, এই ‘জাতিগত নির্মূল অভিযান дәүләт-নেতৃত্বাধীন এবং রাষ্ট্র-সমর্থিত; এটি কেবল কিছু উগ্র বসতি স্থাপনকারীর কাজ নয়।’

‘অবৈধ বহিষ্কার’

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীর দখলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। এই কারণে মঙ্গলবার তাকে ফ্রান্সে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরও ২০২৬ সালের মে মাসে গাজা ও পশ্চিম তীরে ‘জাতিগত নির্মূলের ইঙ্গিত’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

অ্যামনেস্টি ইসরাইলের দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেছে, তারা গুরুতর লঙ্ঘনের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে ‘অবৈধ বহিষ্কার ও জনসংখ্যা স্থানান্তর’ যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বেদুইন ও পশুপালন নির্ভর সম্প্রদায়গুলো, যারা প্রায়ই বিচ্ছিন্ন এলাকায় বসবাস করে এবং নিরাপত্তা সুরক্ষার বাইরে থাকে, তারা বিশেষভাবে সহিংসতা ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বার্লিনে প্রতিবেদনটি প্রকাশ করে বলেন, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশ ইসরাইলের নীতিকে পরোক্ষভাবে সহায়তা করেছে।

তিনি বলেন, ব্যক্তিবিশেষের ওপর নিষেধাজ্ঞা ‘প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ’ হলেও তা বসতি সম্প্রসারণ বা সহিংসতা থামাতে কার্যকর প্রভাব ফেলছে না।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে চুক্তি স্থগিতের আহ্বান জানান।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ অনুযায়ী, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে প্রতিদিন গড়ে ছয়টি কারণে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


৭ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

রাঙ্গামাটিতে ফুটবল উন্মাদনার এক অভিনব চিত্র দেখা গেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রতি সমর্থন ত্যাগ করে একটি যুবক ৭ লিটার দুধে গোসল করার মাধ্যমে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার (১০ জুন) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এই ‘দলবদল’ সম্পন্ন হয়। এ সময় সাবেক ব্রাজিল সমর্থক রাকিব হোসেন তামিমকে ৭ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনা শিবিরে বরণ করে নেয়া হয়।

আর্জেন্টিনায় যোগ দেয়া রাকিব হোসেন তামিম জানান, তিনি স্বেচ্ছায় আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমি আগে না বুঝে কাপের সংখ্যা দেখে ব্রাজিলকে সমর্থন করতাম। যার কারণে আমাকে অনেক ট্রল সহ্য করতে হয়েছে। এখন বুঝতে পারছি, ব্রাজিল নয় বরং আর্জেন্টিনাই সেরা দল।’

আর্জেন্টিনা সমর্থক ইমরান হোসেন অপু বলেন, ‘আমাদের ছোট ভাই তামিম গত কয়েকদিন ধরে আর্জেন্টিনা দলে যোগ দিতে চাচ্ছিল। আজ আমরা তাকে ৭ লিটার গরুর দুধ দিয়ে গোসল করিয়ে দলে ভিড়ালাম।’

৭ লিটার দুধ ব্যবহারের বিশেষ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বেচারা যেদিন থেকে ব্রাজিল সমর্থন করা শুরু করেছে, সেদিন থেকেই তাকে ‘সেভেন আপ’, ‘সেভেন আপ’ শুনতে হয়েছে। আজ থেকে তার জীবন থেকে চিরতরে সেভেন আপ শব্দটি মুছে ফেলতেই ৭ লিটার দুধ দিয়ে গোসল করালাম।’

আর্জেন্টিনার অপর সমর্থক পাভেল সরদার অন্যান্য ব্রাজিল সমর্থকদেরও তাদের দলে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ব্রাজিল সমর্থকদের আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে। বিশ্বকাপ জিততে চাইলে আমাদের দলে যোগ দিন। আমরা আপনাদের এভাবেই বরণ করে নেব।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দল এবারও দারুণ ছন্দে আছে। এবারই আমাদের ফোরস্টার (চতুর্থ শিরোপা) পূর্ণ হবে। তাই হতাশ হওয়ার আগে আমাদের দলে আসেন। সবাই মিলে কাপ জিতে অনেক মজা করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে : ইইউ পর্যবেক্ষণ সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে : ইইউ পর্যবেক্ষণ সংস্থা

ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বুধবার জানানোর মাধ্যমে জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

সংস্থাটির পরিচালক কার্লো বুয়োনটেম্পো এএফপিকে সর্বশেষ মাসিক এল নিনো পূর্বাভাস সম্পর্কে সংবাদ প্রদান করেন। তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, ১ মে থেকে ১ জুন পর্যন্ত সব মডেল কার্যত তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে শক্তিশালী বা সম্ভাব্যভাবে রেকর্ড ভাঙা মাত্রার এল নিনো হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে বিশ্বব্যাপী বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে।

সর্বশেষ হালনাগাদে কোপার্নিকাস জানিয়েছে, পূর্বাভাসে অংশগ্রহণকারী বৈশ্বিক আবহাওয়াবিদদের ৭৫ শতাংশ মনে করছেন নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে।

আধুনিক যুগে ১৮৭৭-৭৮ সালে প্রথম বড় এল নিনো রেকর্ড করার পর থেকে ১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৫-১৬ সালে মাত্র তিনবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%