প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন যে, চলতি অর্থবছরের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীগুলোর অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের জন্য সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সদস্য শওকত আরা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিসিক শিল্পনগরীগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য সরকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে। বেশ কিছু বছর আগে প্রতিষ্ঠিত এসব শিল্পনগরীর মধ্যে অনেকগুলোর অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই, আলোর অভাব রয়েছে এবং প্রবেশপথে ফটক না থাকার মতো সমস্যা বিদ্যমান।
তিনি আরও জানান, বেশিরভাগ শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। অনেক সড়কে কংক্রিট বা পিচের আস্তরণ না থাকায় ট্রাক প্রবেশে সমস্যা হচ্ছে। এর ফলে যানবাহনের এক্সেল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, চলতি অর্থবছরের মধ্যে দেশের বিসিক শিল্পনগরীগুলোতে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে। এ সময় তিনি মেহেরপুর বিসিক শিল্পনগরীর অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের আশ্বাসও দেন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি শিল্পনগরীর অব্যবহৃত প্লটগুলো উদ্যোক্তাদের ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। সম্ভাব্য উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য প্লটের মূল্য পুনর্বিবেচনা এবং অন্যান্য প্রণোদনার বিষয়ও পর্যালোচনা করা হবে।
এর আগে, অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী শিল্পাঞ্চলে শিল্প পুলিশের কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিল্প পুলিশের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। অন্যদিকে, অর্থনৈতিক অঞ্চলগুলো পৃথক প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন