০৮:১৭ এম
তীব্র গরমের মাসে অনেকের পছন্দ ঠান্ডা পানি। তবে সকাল বা বিকেলে খেতে পছন্দ করেন যেসব মানুষ, তারা কুসুম গরম পানি খেতে ভালোবাসেন। সুস্বাস্থ্যের জন্য কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস কেমন, তা জেনে নেওয়া যাক আজকের আয়োজনে।
শীতকালে কুসুম গরম পানি খাওয়া বেশিরভাগ মানুষের অভ্যাস হলেও, গরমে কুসুম গরম পানি খাওয়া সেইভাবে দেখা যায় না। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই নিয়মিত কুসুম গরম পানি খেতে পছন্দ করেন। কারণ কুসুম গরম পানি খাওয়ার অভ্যাসে নানা উপকারিতা রয়েছে।
আরও পড়ুন: যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশানে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, শীত অথবা গ্রীষ্মে গরম পানি খাওয়ার কোনোরূপ অপকারিতা নেই। বরং এর রয়েছে অনেক উপকারিতা। তবে এখানে খেয়াল রাখতে হবে যে, বেশি গরম পানি খাওয়া যাবে না। শুধুমাত্র ঈষদুষ্ণ বা কুসুম গরম পানির উপকারিতা রয়েছে, যা শরীরে কোনো ক্ষতি না করে অসংখ্য উপকারিতা প্রদান করে।
শিশু, বয়স্ক কিংবা গর্ভাবস্থায় এ উপকারিতা পাওয়া যায়। ডায়েটেশিয়ানদের মতে, নিয়মিত ঈষদুষ্ণ পানি খাওয়ার অভ্যাস মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, বুকব্যথা এবং সর্দিকাশি হওয়ার শঙ্কা কমান। এটি বন্ধ নাক খুলে যাওয়ার ক্ষেত্রেও কার্যকর।
প্রাকৃতিক উপায়ে শরীর পরিষ্কার করে বিষাক্ত টক্সিন বের করে দিতে কুসুম গরম পানি খাওয়া ভালো কাজ করে। এতে ত্বকের স্বাস্থ্যও উন্নত থাকে। আপনি কি জানেন? নিয়মিত কুসুম গরম পানি খাওয়ার অভ্যাসে আপনার ত্বকে বয়সের ছাপ কিংবা বলিরেখা সহজে পড়বে না।
যে সকল মানুষ দুশ্চিন্তায় ভুগছেন, ঠিক সময়ে ঘুমাতে পারছেন না অথবা মুখে ব্রণের সমস্যা রয়েছে যারা, তাদের জন্য কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস খুবই উপকারী। একমাসের মধ্যেই আপনি আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
আরও পড়ুন: নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার
চুলের সৌন্দর্য বৃদ্ধি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস দারুণ কার্যকর। তাই গরম আবহাওয়াতেও সকালে কিংবা বিকেলে অন্তত ১ গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস শুরু করুন। দিনে ২ গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস আপনার জীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন