প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার তালা এলাকায় ডিবি বা গোয়েন্দা পুলিশ হিসেবে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ, দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানিয়েছেন, ব্যবসায়ী কাশেম সরদারকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং মতিউর হোসেন মোরসালিন। তিনি আরও জানান, এ ঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের পুত্র। তার তেঁতুলিয়া বাজারে সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) কাশেম সরদার তার দোকানে কাজ করছিলেন। এ সময় কনস্টেবল সোহেল ও মোরসালিন তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। এরপর তারা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান এবং তার স্ত্রীকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে তালা ও ডুমুরিয়া থানা পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন