১০:৫১ পি.এম
টাঙ্গাইল-২ আসনের সরকারি দলের সদস্য আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন।
তিনি আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশার কথা তুলে ধরেন।
পিন্টু বলেন, টাঙ্গাইলের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় একটি পরিকল্পিত সিটি করপোরেশন গঠন এখন সময়ের দাবি।
আরও পড়ুন: ছাত্রদল রাজপথে পাহারা দিচ্ছে, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই: রাশেদ খান
আবদুস সালাম পিন্টু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ শিল্পকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র ঋণ ও সহজ শর্তে অর্থায়ন চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে এ খাতে সহায়তা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়, যার ফলে তাঁতিরা সংকটে পড়েছেন এবং অনেকেই কর্মসংস্থানের জন্য দেশ ছেড়ে অন্য অঞ্চলে চলে যাচ্ছেন।
এমপি সালাম পিন্টু টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় তাঁতিদের পুনরায় শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কাছে এ খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ ও তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি স্বীকৃতি প্রয়োজন। এছাড়াও, স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও বাজেটে সঞ্চয়পত্র ও আয়কর সীমা পুনর্বিবেচনার দাবি জানান। তার মতে, এটা করলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরের পর বাংলাদেশে সহযোগিতা বৃদ্ধি করছে টোকিও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন