ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন


কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

দ্বিতীয় জানাজার পর শ্রদ্ধা জানানো জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সোমবার (৬ জুলাই) এ তথ্য প্রদান করেছেন।

মোহাম্মদ আজম জানান, ‘সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিশিষ্ট শিক্ষাবিদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬৩ জন, মামলা ৬০টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬৩ জন, মামলা ৬০টি

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, মিরপুর বিভাগ থেকে ৬৯ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এই সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৮৬ কেজি গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ এবং তিনটি লাঠি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকারের লক্ষ্য হলো জ্বালানি আমদানির চাপ কমানো। এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ হ্রাস করতে চায়। বিগত দিনের দায়দেনার পরিশোধেও এটি একমাত্র উপায়। কিন্তু এ পথ ব্যাবহার করে বেশি দামে বিদ্যুৎ কিনে কিংবা উৎপাদন করে ভোক্তার উপর চাপ সৃষ্টি করা যাবে না।

এছাড়া, বর্তমানে ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোনো চুক্তির আওতায় উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। যদি তাদের পাওনা পরিশোধ না করা হয়, তাহলে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়ানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এসময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্যগুলো স্পষ্ট হলেও ভোক্তার স্বার্থে রয়েছে অনিশ্চয়তা। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিইআরসির স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন রামগতি-‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কমলনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির উপজেলা আরডিও মো. জাফর।
‎
‎আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎
‎র‌্যালি শেষে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, ইউসিসি-এর সভাপতি ডা. ফয়েজ আহমদ, সহ-সভাপতি হারুনুর রশিদ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ একটি চিঠি প্রদান করেছেন।

সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠিটি পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘রাষ্ট্রদূত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।’

তবে চিঠির বিষয়ে অধিক তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত প্রেস সচিব সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধারণা দেননি।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%