১২:৩২ এম
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা চলছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটির চিকিৎসা বর্তমানে গুরুত্ব সহকারে চলমান রয়েছে।
আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করে যাচ্ছিল, কিন্ত টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে যায়। এর ফলে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।
সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনাবলব্ধ, বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বর্তমান পরিস্থিতিতে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে। হাতিটির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।
প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিকেল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার সদৃশ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা প্রদান করছে।
সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আরও জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করছেন।
এছাড়া, আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন