০৯:১০ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ১৮ জুনের ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) বাস্তবায়নের ওপর জোর দিয়েছে।
পাকিস্তান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে এই চুক্তি পুরোপুরি মেনে চলাই হলো ‘একমাত্র পথ’।
শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির দিন হওয়া সত্ত্বেও, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কার্যালয় খোলা ছিল। সেখানে তিনি মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স নাটালি এ বেকারের সঙ্গে এক বিশেষ বৈঠক করেন। শনিবার ‘দ্য নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইরানের সরকার বদলাতে এসে নিজ দেশেই ক্ষমতা হারানোর মুখে ট্রাম্প-নেতানিয়াহু
পাকিস্তানের এই বার্তাটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানকে ‘অভূতপূর্ব অর্থনৈতিক একঘরে’ করার হুমকি দিয়েছেন এবং আগামী সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার আভাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসহাক দার পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে প্রশংসা করেছেন। তবে তিনি জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক শান্তির জন্য সংলাপ ও কূটনীতির ওপর বেশি গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, জুন মাসের ইসলামাবাদ চুক্তির অক্ষরে অক্ষরে বাস্তবায়নই সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়।
মার্কিন প্রতিনিধি নাটালি এ বেকার আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এরপর যুক্তরাজ্যের হাইকমিশনার জেন ম্যারিয়টও ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে তিনি আবারও জোর দেন যে, যেকোনো সমস্যা সমাধানের একমাত্র পথ হলো আলোচনা ও কূটনীতি এবং সব পক্ষকেই ইসলামাবাদ চুক্তি মেনে চলতে হবে।
আরও পড়ুন: ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ: ‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন