০৪:১০ পি.এম
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা হিসেবে প্রায় সাড়ে ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।
মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সোমবার (২ নভেম্বর) দুপুরে এসব তথ্য প্রকাশ করেন। মামলাগুলোর মধ্যে ডিএমপির পল্লবী থানায় তিনটি এবং মিরপুর মডেল থানা ও কাফরুল থানায় একটি করে মামলা রয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। বর্তমানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল
তিনি আরও বলেন, সোমবারও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।
ওসি জানান, তিন মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা হিসেবে দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার একটি মামলায় তিন হাজার এবং পল্লবী থানার তিন মামলায় মোট সাত থেকে সাড়ে সাত হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চার মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১০ হাজার।
আরও পড়ুন: নওগাঁ কারাগারে বগুড়ার আ’লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন