১০:৪৬ পি.এম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা করেছে।
চুক্তির আগে, বৈরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে।
রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
আরও পড়ুন: ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট ট্রাম্পের অনেকেই
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাব হিসেবে এই বিমান হামলা পরিচালিত হয়েছে।
হামলায় দাহিয়েহতে অবস্থিত হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এটি ইসরায়েলের নাগরিক ও দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, লক্ষ্যবস্তু হওয়া স্থাপনায় হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থার প্রধান অবস্থান করছিলেন।
আরও পড়ুন: ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
কিন্তু, হামলার ফলে তিনি আহত অথবা নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, অ্যাক্সিওস সাংবাদিক বারাক রাভিদের তথ্য অনুযায়ী, হামলা চালানোর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে এ বিষয়ে অবহিত করেছিল ইসরায়েল।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেন, দাহিয়েহতে হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা নেই।
তিনি বলেন, আপনি যদি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে আলোচনার পথ খোলা রাখাও সম্ভব নয়।
আরও পড়ুন: মাঝআকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো সউদী প্রতিরক্ষাব্যবস্থা
অন্যদিকে, ইরানের সংসদ সদস্য এবং সর্বোচ্চ নেতা মোজতবা সামরিক উপদেষ্টা ইব্রাহিম রেজাই জানিয়েছেন, জায়নবাদী শাসনকে নিয়ন্ত্রণে আনতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির পথ উন্মুক্ত হতে পারে।
তিনি আরও বলেন, এই উন্মত্ত কুকুরকে নিয়ন্ত্রণে না আনলে চুক্তির কালি শুকানোর আগেই সে আমাদের নিজেদের পায়ে কামড় বসাবে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন