০২:৫৩ পি.এম
রোহিঙ্গা জনগোষ্ঠীর যাচাই বাছাই প্রক্রিয়ায় কক্সবাজারে জন্ম নেয়া শিশুদের অন্তর্ভুক্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশ একা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবে না, যা ঢাকা তৈরি করেনি। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি, সেখানেই এর সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন একমাত্র সমাধান।
আরও পড়ুন: দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য
রোববার (২৩ আগস্ট) রোহিঙ্গা সমস্যার ১০ বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় ঢাকা।
তিনি আর বলেন, ১০ বছর ২০ বছর হতে পারে না। বাংলাদেশ একা রোহিঙ্গা সমস্যার সমাধানের দায় নিতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এর ভার নিতে হবে।
সেমিনারে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসন একমাত্র সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন রাতারাতি সম্ভব নয়। এটা বাস্তবতা অনুযায়ী ধাপে ধাপে হতে হবে। রোহিঙ্গাদের মানবিক এবং রাজনৈতিক অধিকার বজায় রেখে রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে এ সমস্যাকে জিইয়ে রাখতে হবে বাংলাদেশকে।
আরও পড়ুন: নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বভৌমত্ব র্যালিতে হেঁটে প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন