০৩:২২ পি.এম
জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফল প্রদর্শনের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়েছে। ৪২ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার, ১৯ জুন, ২০২৬ তারিখে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ এর পরিবেশনার মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ
প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
এ সময় তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু গান পরিবেশন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সংগীত উপভোগ করতে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দেশীয় ফলের সম্ভারের মধ্যে রয়েছে আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড়বরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, আমলকী, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুর ইত্যাদি।
প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন এবং ক্লাবের সিনিয়র সদস্যরা স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন