প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বনবিহার পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
বৃহস্পতিবার রাতে তিনি পৃথকভাবে দুই বিহার পরিদর্শন করেন। এ সময় বিহারে উপস্থিত ভিক্ষুসংঘ, ধর্মীয় নেতৃবৃন্দ, বিহার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, জনপ্রতিনিধি, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় দীঘিনালা জোনের পক্ষ থেকে বিহার পরিচালনা কমিটির হাতে প্রীতি উপহার তুলে দেওয়া হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে দীঘিনালা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ধর্মীয় উৎসবে জোন কমান্ডারের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে স্থানীয়দের মধ্যে আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন