০৩:০০ পি.এম
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে শুরু হবে।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন, রূপপুরের বিদ্যুৎ উৎপাদন শুরু করার আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে পুলিশের অভিযান, ৯ গ্রেফতার
সামিট সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সামিটের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে।
মন্ত্রী জানান, সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকশন’।
সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন