প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ দুই দশক ধরে কাজল আগরওয়াল দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি বলিউডে সমান তালে কাজ করছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে দুই ইন্ডাস্ট্রির কর্মপদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করেছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পেশাদারিত্ব ও সময়ের স্পষ্ট অনুশাসনের ভূয়সী প্রশংসা করেছেন ‘সিংঘম’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলিপাড়ায় কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে জানিয়েছেন, শুটিং সেটে মেগাস্টার সালমান খানের জন্য তাকে কীভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল।
শুভঙ্কর মিশ্রর সঙ্গে সাক্ষাৎকারে কাজল বলেছেন, বলিউড ও দক্ষিণী সিনেমার কাজের পরিবেশের মধ্যে বড় পার্থক্য হলো সময়ানুবর্তিতা। কাজল উল্লেখ করেছেন, হিন্দি সিনেমায় কাজ সব সময় নির্দিষ্ট সূচি অনুযায়ী হয় না। কিন্তু দক্ষিণে সময়ের হিসাব কড়া এবং গন্ডায় মানা হয়। ভোর ৬টায় কলটাইম থাকলেই ঠিক ৬টাতেই কাজ শুরু হয় এবং দুপুর ১টায় সবাই নিয়ম মেনে দুপুরের খাবারের বিরতি পান। এই সুনির্দিষ্ট ও শৃঙ্খলিত জীবনযাত্রার সঙ্গেই তিনি নিজেকে অভ্যস্ত করে নিয়েছেন।
বলিউডের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাজল হালকা চালে স্মরণ করেন সালমান খানের জন্য দীর্ঘ অপেক্ষার মুহূর্তগুলো। তিনি বলেন, ভাইজানের জন্য অপেক্ষা করতে করতে তিনি অলস বসে না থেকে সেটের জিমে গিয়ে শরীরচর্চা করতেন। কাজল হাসতে হাসতে বলেন, কাজের সুনির্দিষ্ট সময় না থাকায় অন্তত কিছুটা ওজন তো কমাতে পেরেছিলেন, তাই অপেক্ষাটা শেষ পর্যন্ত তার জন্য মন্দ হয়নি। তবে ব্যক্তিগতভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই নিখুঁত শৃঙ্খলা ও সময়ের প্রতি সম্মান প্রদর্শনই তার বেশি পছন্দের।
তিনি বলেন, হিন্দি ছবিতে কাজ বাছাইয়ের ক্ষেত্রে নিজের বেছে নেওয়া সিদ্ধান্তের পেছনে যুক্তি তুলে ধরেন। কাজের পরিমাণের চেয়ে গুণগত মানের ওপর তিনি সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। দক্ষিণে যেভাবে মূল ও প্রভাবশালী চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন, বলিউডে সেই মানের চরিত্র মিলছিল না। কেবল নামমাত্র ভূমিকা বা পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য নিজের সেরা সময় নষ্ট করতে চাননি।
আগামী দিনে কাজল ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ ছাড়াও নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে রাবণের স্ত্রী ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন