১০:১৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে।
ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এই ঘোষণা দেন, যখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
আঙ্কারা থেকে এএফপি জানায়, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আমরা যেসব বিষয়ে আলোচনা করব, তার একটি হলো আপনাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়া। এটি দারুণ ব্যাপার, তাই না? এতে আপনারা আর বলতে পারবেন না যে আমরা যথেষ্ট প্যাট্রিয়ট দিচ্ছি না।’
আরও পড়ুন: ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা
তিনি আরও বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে জানাইনি, তবে সেটি ঠিক হয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, কারণ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে হবে।
সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কিয়েভে ব্যাপক হামলা চালালেও, ইউক্রেন মনে করছে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হচ্ছে।
দেশটি সম্মুখসারি স্থিতিশীল রাখতে পারছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে গভীর এলাকায় হামলাও চালাচ্ছে।
আরও পড়ুন: হামের টিকা বিতরণে অনিয়মের তদন্তে তিন সদস্যের কমিশন গঠন
ট্রাম্পের মতে, ইউক্রেনের এসব হামলা যুদ্ধের অবসান ঘটাতেও ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘এটি অবশ্যই উত্তেজনা বৃদ্ধি, তবে এমন এক ধরনের উত্তেজনা যা শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট আবারও তার বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন উভয়েই যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে চান।
ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট (জেলেনস্কি) এটি শেষ করতে চান এবং আমার বিশ্বাস প্রেসিডেন্ট পুতিনও এটি শেষ করতে চান। এই দুটি বিষয় একসঙ্গে ইতিবাচক ফল বয়ে আনতে পারে।’
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন