০৫:৪৯ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। কিন্তু একই সময়ে ৩৬৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে আট জন এবং সিলেট বিভাগে ছয় জন রয়েছেন।
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২৭ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে মোট ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ বছরের শুরু থেকে মোট ২৫ হাজার ৩৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এক হাজার ৯১২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন