০৭:১৩ পি.এম
গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার জন্য দুই ব্যক্তিকে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায়, মাটিকাটার জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড আর মাদক রাখার জন্য এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তার্তী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে রাথুরা গ্রামের বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, দক্ষিণ ভাদাত্তার্তী এলাকার বাসিন্দা আক্তার দেওয়ানের ছেলে আবির দেওয়ানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন