প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রবিবার (১৫ নভেম্বর) গুগলের স্পেশাল প্রজেক্টের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর বাসভবনের অফিসেকক্ষে সাক্ষাৎটি সম্পন্ন করে।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, "বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আমরা বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করতে কাজ করছি।" এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। এ জন্য তিনি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের মতো বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, "এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, কনটেন্ট উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।
গুগল কর্মকর্তারা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন