০৬:৩৫ পি.এম
আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার পর ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত রয়েছেন। এছাড়া ইসলামী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
এর আগে, দুপুরে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এই অংকের অর্থটি দেয়া হয়েছে।
গত ১ জুন থেকে ১০ দিনে আমানতকারীদের নগদ টাকা উত্তোলনের চাপ সামাল দিতে মূলত এই সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে, গত শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়ে গভর্নর প্রয়োজনে নগদ সহায়তার বিষয়ে নিশ্চয়তা দেন। একইসাথে প্রয়োজনে পরবর্তীতে আরও সহায়তার বিষয়ে চিন্তা করার বিষয়ে উল্লেখ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র থেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। এছাড়া ব্যাংকের আমানতকারীদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে।
ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এর ফলে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। নতুন চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে স্বারকলিপি দেন আন্দোলনকারীরা। তবে ব্যাংকটির গ্রাহকদেরকে গভর্নর মোস্তাকুর রহমান আশ্বস্ত করেন যে, তাদের আমানত নিরাপদ ও ভয়ের কোনো কারণ নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন