০২:৪৫ পি.এম
আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড এবং ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি এই বিষয়ে বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। জটিল রোগের চিকিৎসার জন্য অনুদান বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বিএনপির নির্বাচনী মেনিফেস্টো বর্তমানে জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষের ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় দেওয়ার নয়, বরং দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সমন্বয়ের অভাব বিদ্যমান। নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে সমন্বয় বাড়ানোর দিকে জোর দেওয়ার ফলে সেবার গুণগত মান উন্নয়নে কাজ করছে সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন