ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

‘জাস্ট আস্ক গ্রক!’ এআইয়ের মাধ্যমে বোমা বানাচ্ছে আইএস


‘জাস্ট আস্ক গ্রক!’ এআইয়ের মাধ্যমে বোমা বানাচ্ছে আইএস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রাণঘাতী বোমা তৈরি করছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইসিস) এবং বোকো হারাম। এই তথ্যটি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি বিস্ফোরক গবেষণা এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, আধুনিক বিশ্বকে বদলে দেওয়া চ্যাটজিপিটি (ChatGPT), মেটা এআই (Meta AI), ইলন মাস্কের গ্রক (Grok), গুগল জেমিনি (Gemini) এবং চীনা প্রযুক্তি ডিপসিকের (DeepSeek) মতো এআই টুলগুলোর নিরাপত্তা ব্যবস্থা বা গার্ডরেল টপকে নিখুঁতভাবে বোমা বানানোর কৌশল আয়ত্ত করছে এই জঙ্গি গোষ্ঠীটি।

এআই প্রযুক্তি ব্যবহার করে বোকো হারাম ও আইএসের তাণ্ডব

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্টোনিয়া জুলিখের তথ্যমতে, নাইজেরিয়ার বোকো হারামের প্রাক্তন ২৭ জন সদস্যের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় উঠে আসা চাঞ্চল্যকর কিছু তথ্য:

বিশেষায়িত এআই সেল: আইএসআইডব্লিউএপি (ISWAP) এবং জেএস (JAS) নামক জঙ্গি গোষ্ঠী দুটি নিজস্ব ‘এআই সেল’ গঠন করেছে। ২০-২৫ জনের বিশেষজ্ঞ টিমে অস্ত্র বিশেষজ্ঞ ও বোমা প্রস্তুতকারকরা সরাসরি এআই-এর কাছে টেকনিক্যাল পরামর্শ নিচ্ছে।

সমস্যার তাৎক্ষণিক সমাধান: শুধু প্রস্তুতপ্রণালী নয়, হাতেনাতে বোমা তৈরির সময় কোনো সমস্যায় পড়লে বা নির্দিষ্ট উপাদান কম থাকলে—এআই-কে সেটি বলে বিকল্প উপায় জেনে নিচ্ছে তারা।

‘জাস্ট আস্ক গ্রক’: ফ্রন্টলাইনে নতুন অস্ত্র চালানো থেকে শুরু করে ড্রোনকে বোমারু ড্রোনে রূপান্তর করার ক্ষেত্রেও এআই-এর সাহায্য নেওয়া হচ্ছে। এমনকি কোনো অস্ত্র চালাতে সমস্যা হলে জঙ্গিরা একে অপরকে বলছে—“জাস্ট আস্ক গ্রক।”

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

‘জেলব্রেকিং’ বা গার্ডরেল বাইপাস: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আইএস অনুসারীরা ডার্ক ওয়েব ও বিভিন্ন ফোরামে শেয়ার করছে কীভাবে এআই-এর নিরাপত্তা বেষ্টনী (Jailbreak) বাইপাস করা যায়। তারা বিষয়টিকে গাড়ির ‘স্পিড লিমিটার’ খুলে ফেলার সাথে তুলনা করছে।

প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ

ওপেনএআই, মেটা, অ্যানথ্রপিক কিংবা এক্সএআই-এর মতো বিগ-টেক কোম্পানিগুলো দাবি করছে—সহিংসতা ও অস্ত্র তৈরিতে তাদের এআই ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা ও ফিল্টার রয়েছে। তবে জঙ্গিরা এসব সেফটি মেকানিজম সহজেই ফাঁকি দিচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ২০২৪ ও ২০২৫ সালের পর এআই প্রযুক্তি এখন বহু গুণ বেশি শক্তিশালী। এটি যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে দুর্নীতি দমনে মনোযোগ দিতে বললেন : ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হাম উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন এবং ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫২ জন, এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।

১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু ঘটেছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৯৪৮ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ের পর স্পেনের নতুন স্কোয়াড ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


বিশ্বকাপ জয়ের পর স্পেনের নতুন স্কোয়াড ঘোষণা

স্পেন ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতেছে। ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ফলে তাদের জার্সিতে দ্বিতীয় তারকা চিহ্ন যুক্ত হয়েছে। রদ্রি ও মার্ক কুকুরেয়ারা দুই তারকা জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামবেন।

নতুন মঞ্চ হিসেবে উয়েফা নেশনস লিগে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। আজ লুইস দে লা ফুয়েন্তা ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। বিশ্বকাপে অংশ নেওয়া স্কোয়াড থেকে ৪টি পরিবর্তন করেছেন স্পেনের কোচ। নতুন সুযোগ পাওয়া চারজন হলেন—জোসেফ মার্তিনেজ, ডিন হুইসেন, ফেরমিন লোপেজ ও রবার্তো ফার্নান্দেজ।

এই চারজন সুযোগ পেয়েছেন হোয়ান গার্সিয়া, গাভি, মার্কোস ইয়োরেন্তে ও বোর্হা ইগলেসিয়াসের পরিবর্তে। বার্সেলোনার গার্সিয়া ও গাভি দুজনই চোটের কারণে দলে নেই। অন্যদিকে, ডিফেন্ডার ইয়োরেন্তের অবসরের কারণে ইগলেসিয়াসকে বাদ দেওয়া হয়েছে।

স্পেন আগামী ২৬ সেপ্টেম্বর লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগের যাত্রা শুরু করবে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। ঘরের মাঠ সেভিয়ায় ‘লা রোহাদের’ প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের মাঠে তারা আতিথেয়তা নিবে। অন্যদিকে, ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের স্কোয়াড :

গোলরক্ষক : দাভিদ রায়া, জোসেফ মার্তিনেজ ও উনাই সিমন।

ডিফেন্ডার : মার্ক পুবিল, আলেক্স গ্রিমালদো, এরিক গার্সিয়া, ডিন হুইসেন, পেদ্রো পোরো, এমেরিক লাপোর্ত, পাউ কুবারসি ও মার্ক কুকুরেয়া।

মিডফিল্ডার : মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ, আলেক্স বায়েনা, রদ্রি, ফেরমিন লোপেজ, মার্তিন জুবিমেন্দি ও পেদ্রি।

ফরোয়ার্ড : ফেরান তোরেস, দানি ওলমো, ইয়েরেমি পিনো, নিকো উইলিয়ামস, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, ভিক্টর মুনিয়োজ ও রবার্তো ফার্নান্দেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে আবারও তেলের ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


হরমুজ প্রণালীতে আবারও তেলের ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আবারও একটি বাণিজ্যিক তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এটি প্রণালীটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা, যা এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা 'ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস' (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার সময় অজ্ঞাত একটি বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এর আগে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায় যে, Togo-র (টোগো) পতাকাবাহী একটি তেলের ট্যাংকার বেআইনিভাবে প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তারা সেটিতে আঘাত হানে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা ও আটকে রাখার ঘটনার কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপি- এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%