ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে পুনর্বহাল পুরোনো বিধান


শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে পুনর্বহাল পুরোনো বিধান

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। এর জন্য জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশের বিধান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের পরিপত্র বাতিল করেছে। একই সঙ্গে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান পুনর্বহালের কথা জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের দায়িত্ব আবারও পরিচালনা পর্ষদ পালন করবে।

আরও পড়ুন: পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা

এতে বলা হয়েছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান অপরিবর্তিত থাকবে।

তবে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান কার্যকর হবে।

এর ফলে ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে আগের নিয়মেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের মাধ্যমে এসব পদে নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির ওপর ন্যস্ত করা হয়েছিল, কিন্তু নতুন পরিপত্রে সেই সিদ্ধান্ত বাতিল করে আগের ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।

আরও পড়ুন: রেলে ডিউটি কার্ড জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে বিক্রি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার দাফন শেষে রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ এম


বাবার দাফন শেষে রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী

বিকেলে বাবার দাফন শেষ করেছেন। রাতেই কাজে ফিরতে হয়েছে। আর পরদিন সকালে বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জীবনের কঠিন বাস্তবতার এমন এক লড়াইয়ের গল্প এখন বাগেরহাটের শিক্ষার্থী ইকনকে ঘিরে।

ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। বাবাকে হারানোর শোক বুকে নিয়েও তাকে এখন সামলাতে হচ্ছে সংসারের দায়িত্ব, চাকরি এবং পড়াশোনা।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। বড় ছেলে ইমনও একসময় বাবার সঙ্গে কাজ করতেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি টাকা উত্তোলন কেন্দ্রের রাতের পালায় খণ্ডকালীন চাকরি করেন।

বাবার দাফন শেষ করেই মঙ্গলবার রাতে তিনি আবার কর্মস্থলে ফিরে যান। রাত ১০টার দিকেও তাকে দায়িত্ব পালন করতে দেখা যায়। অথচ পরদিন, ২৩ জুলাই তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা।

একদিকে বাবাকে হারানোর গভীর শোক, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং নিজের ভবিষ্যৎ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ইকন।

তবে এত প্রতিকূলতার মধ্যেও তার দায়িত্ববোধ, পরিশ্রম এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা স্থানীয়দের মুগ্ধ করেছে। তার এই সংগ্রামের গল্প অনেককে আবেগাপ্লুত করেছে। স্থানীয়রা ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, অনুমোদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ এম


সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির বাস্তবায়ন সংকেত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

এই চুক্তির মেয়াদ প্রায় ৩০ বছর এবং এতে সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর অনুযায়ী, আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, এই চুক্তির মূল্য কয়েক বিলিয়ন ডলার হতে পারে। এর অন্যতম লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক খাতে মার্কিন কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা ও অন্যান্য বিদেশি প্রতিযোগীদের বাইরে রাখা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ মূল্যায়নের পর প্রয়োজন হলে, সৌদি ভূখন্ডে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যাতে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে।

তবে, চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে অনেক মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার জন্য নতুন সহায়তা তহবিলকে স্বাগত অস্ট্রেলীয় ত্রাণ সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ এম


গাজার জন্য নতুন সহায়তা তহবিলকে স্বাগত অস্ট্রেলীয় ত্রাণ সংস্থার

অস্ট্রেলীয় সরকার ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা এবং ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ২ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (১৭.৫ মিলিয়ন ডলার) সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার ‘অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (ACFID) নামক ত্রাণ সংস্থাসমূহের ছাতা সংগঠনটি।

ত্রাণ সংস্থাগুলোর এই অ্যামব্রেলা অর্গানাইজেশন জানিয়েছে একটি বিবৃতিতে যে, ‘ফিলিস্তিনের পুনরুদ্ধার, সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সরকারের এই অতিরিক্ত সহায়তা প্রাপ্তিকে ACFID স্বাগত জানায়। এই সহায়তার মধ্যে গাজায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এমন একটি সময়ে এই অঙ্গীকার করা হয়েছে যখন গাজায় মানবিক চাহিদা ব্যাপকভাবে বিদ্যমান’ এবং ‘সাধারণ জনগণ ভয়ানক চরম দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে চলেছে।’

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হুথি বিদ্রোহীদের নৌ-অবরোধ আরোপের হুমকির জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেছে।

দেশটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, এই পদক্ষেপ লোহিত সাগরে মুক্ত নৌ-চলাচলকে ব্যাহত করতে পারে।

এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এবং সৌদি আরবের প্রতি তাদের ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করেছে।

বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে, তাদের বাহিনী একটি ইরানি বিমান অবতরণ রোধ করতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। হুথিরা এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করে এবং প্রতিরোধমূলক হিসাবে সৌদি আরবের আবহা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

হুথিরা সৌদি শিপিং বা জাহাজ চলাচলের ওপর অবিলম্বে অবরোধ কার্যকর করারও ঘোষণা দেয়। তাদের উদ্ধৃতি অনুযায়ী, এটি ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত স্থল, আকাশ ও সমুদ্রভিত্তিক অবরোধের একটি জবাব হিসাবেই বিবেচিত। গোষ্ঠীটি বলেছে যে, তারা ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি প্রয়োগ করছে।

অন্যদিকে, সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, ২০২৬ সালের প্রথমার্ধেই খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যবাহী ৩০০টিরও বেশি জাহাজ হুথি-নিয়ন্ত্রিত বন্দরগুলোতে প্রবেশ করেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং জানিয়েছে যে, তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর সুরক্ষায় পদক্ষেপ নিতে শুরু করেছে। এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি সৌদি তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান রুট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%