০৪:১০ এম
আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, ‘বিএনপি সরকারের ভোটের আগের কথার সঙ্গে ভোটের পরের কথার কোনো মিল পাচ্ছি না।’ শনিবার (২০ জুন) বিকেলে ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম তা এখন পর্যন্ত হয়নি। সেটা বাস্তবায়নের তেমন কোনো লক্ষণও দেখছি না।’
অনুষ্ঠানে আয়োজক ছিলেন এবি পার্টি ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম। তিনি সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক এবং ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি এবং আহমেদ আলী নয়ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন