১২:৪৫ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেবার কারণে পুলিশ এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার সময় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের কাছেই দাঁড়িয়ে ছিল ওই যুবক। হঠাৎ তিনি উচ্চস্বরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া শুরু করেন। তখন সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক
আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তার গায়ে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত একটি টি শার্ট।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবকটি নেশাগ্রস্ত ছিলেন। যুবকটি মাঠের পাশে অবস্থিত মিনি স্টেডিয়ামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। সেই সময়ে উপস্থিত কিছু লোক তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।
এছাড়া, উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে যাচ্ছেন। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন