০৪:৪৬ পি.এম
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি, সম্প্রতি নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি নোরা ফাতেহি একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন?
আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু
এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে, যখন নোরা ফাতেহি মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর থেকে বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল, তিনি নাকি সেখানে একটি ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই গেছেন।
পরে, ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দলের ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ আসে নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা এই গুঞ্জনকে আরো ইন্ধন দেয়। ভক্তরা দাবি করেছেন, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই তাদের সম্পর্কের জল্পনা আরও বেড়ে যায়।
এদিকে, আজ ভোরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ দেখতে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। তিনি মরক্কো দলকে সাপোর্ট করে ম্যাচের প্রায় প্রতি মুহূর্তেই রিলস ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
ম্যাচ শুরুর সময়, মরক্কো তারকাদের একটি ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে’। মরক্কো যখন ব্রাজিলকে একটি গোল দেয়, সেটি নিয়ে তিনি উচ্ছাস প্রকাশ করেন এবং ভিডিও শেয়ার করেন।
ব্রাজিল যখন মরক্কোকে গোল দেয়, সেই ভিনিসিয়াসের গোলের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নো’।
তবে, নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই প্রেমের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি কিংবা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি, যা প্রেমের সম্পর্কের দাবি নিশ্চিত করে। ফলে বিষয়টি বর্তমানে কেবল গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।
বিনোদন অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের গুজব ছড়িয়ে পড়া নতুন কোনো বিষয় নয়। একটি ‘লাইক’, একই অনুষ্ঠানে উপস্থিতি কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ থেকেও নানা জল্পনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: লিভারপুল ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করে জয়ে ফিরল
আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে বিশাল আলোচনার জন্ম দেয়। পরে দুজনই তাদের সন্তানদের যৌথভাবে পালন করার সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের পরে হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্ক নিয়েও গুজব শোনা যায়। তবে তারা কখনোই ওই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।
সব মিলিয়ে, নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে কৌতূহল বৃদ্ধি পেলেও, এখনো পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন