০৫:৫৬ পি.এম
সন্তান তার মায়ের কোলে সবচেয়ে নিরাপদ থাকে। কিন্তু যখন সেই মা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, তখন শিশুর জীবন অবশ্যম্ভাবীভাবে ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে।
মা চেয়েছিলেন, তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে মৃত্যুবরণ করবেন। হয়তো তিনি ভেবেছেন, তার না থাকার পর কে তার সন্তানকে দেখভাল করবে। সে কারণে, তার চেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু এসময় আড়ালে হেসেছিলেন সৃষ্টিকর্তা।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
৩৭ বছর বয়সী ইশা সাহু ৬ মাস বয়সী তার মেয়ে বাণীকে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে পড়ে যান। ঘটনার স্থলেই ইশা মারা যান। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তার কন্যা।
পুলিশ জানিয়েছে, বাণী মাটিতে পড়ার আগে নিরাপত্তার জন্য দেওয়া বেড়ায় ধাক্কা খায়।
ঠিক সেই ধাক্কাই শিশুটিকে নিরাপদ রেখেছে। পরে তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, যদিও শিশুটিকে কিছু ক্ষুদ্র আঘাত পেয়েছে, তবুও বিপদের অবসান হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকার একটি ভবনে এই ঘটনাটি ঘটে। ইশা সাহু তার পরিবারের সঙ্গে কমপ্লেক্সের ৬ তলার একটি ফ্ল্যাটে বাস করতেন।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে যখন ইশা তার কন্যাকে নিয়ে লাফ দেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাসাতেই অবস্থান করছিলেন। ইশা ১১ বছরের বিবাহিত জীবনে দুই কন্যাসন্তানের মা হন। তার ৮ বছর বয়সী বড় মেয়ের নাম বিঁথি। মধ্যপ্রদেশ থেকে আসা ইশা ও তার স্বামী দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ছোট মেয়ে বাণীর জন্মের পর থেকেই ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় মিয়াপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন