প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ু ও পরিবেশ দূষণের অভিযোগে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর ও বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
তিনি জানান, অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্স নামে তিনটি অবৈধ ইটভাটাকে বিভিন্ন ধারায় পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স এন বি এম ব্রিকস-৩ এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। একই সাথে তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী কারখানা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন