ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন


মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিকভাবে এই পরিদর্শন করেন।

স্পারসোর কার্যালয় ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি যাচাই করেন। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগে পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।

আরও পড়ুন: বিএনপি ২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে, সময় ১৫ দিন

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। এর পর, স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগের কার্যক্রমে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় অভিযানে ১ লাখ ইয়াবাসহ আটক এক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


উখিয়ায় অভিযানে ১ লাখ ইয়াবাসহ আটক এক কারবারি

 

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানের মাধ্যমে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকালে উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় বিজিবি। সেই সময় হোসেন আলীর ছেলে মিজানুর রহমানকে (২৬) ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়েছে।

এই ঘটনায় জড়িত হিসেবে হোসেন আলী, তারেক হোসেন, রামুর পূর্ব গোয়ালিয়া পাড়া এলাকার কামাল উদ্দিন, যিনি ‘সাইত্রিশ কামাল’ নামে পরিচিত এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের মনজুর খলিবা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক হওয়া মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য প্রস্তুতি চলছে। জব্দ হওয়া ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে আজ রোববার চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

সফরের সময়, তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন, যা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের প্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ইরানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


যুদ্ধের প্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ইরানে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মারাত্মক প্রভাবের কারণে ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। অব্যাহত সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রিয়ালের রেকর্ড দরপতনের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়ে গেছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশটির মুদ্রাস্ফীতির হার তীব্রভাবে বেড়ে বার্ষিক ৮৮.৬ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধির পেছনে সাম্প্রতিক যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে উল্লেখ করা হয়েছে।

সরকারি সংস্থাটি জানিয়েছে যে, এই যুদ্ধের কারণে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

রুটি ও শস্যের দাম প্রায় ১৩৮ দশমিক ৮ শতাংশ, ডিম ও দুগ্ধজাত পণ্যের দাম ১৫১ দশমিক ৯ শতাংশ এবং ‘রেড মিট’ ও মুরগির দাম বেড়েছে ১৭৮ দশমিক ২ শতাংশ।

হু হু করে বাড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষের জন্য ‘রেড মিট’ কেনা এখন রীতিমতো স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন বা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মার্কিন নৌ অবরোধ এবং তেল রপ্তানিতে বাধার কারণে রিয়াল মুদ্রাটি বড় ধরনের চাপের মুখে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পাচারের সময় রাঙামাটিতে বিপুল সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


ভারতে পাচারের সময় রাঙামাটিতে বিপুল সার জব্দ

 

ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়।

এসময় ৩৬ বস্তা ইউরিয়া, আট বস্তা টিএসপি, ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়। ১২ বিজিবি হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে এমন খবরের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সতর্ক অবস্থানে ছিল। নদীপথে টহল বৃদ্ধি করা হয় এবং নদীপথে চলাচলকারী প্রতিটি বোটে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম সার জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানিয়েছেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান বন্ধে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়।

এর আগেও চলতি মাসে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%