ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন? নাকি উরুগুয়ের বিদায়?


আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন? নাকি উরুগুয়ের বিদায়?

বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর বাঁচা-মরার হাইভোল্টেজ ম্যাচে আজ সকালে ৬ টায় মুখোমুখি হতে যাচ্ছে লাতিন পরাশক্তি উরুগুয়ে এবং ইউরোপীয় জায়ান্ট স্পেন। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুই দলই আজ মাঠে নামছে চেনা ছক ভেঙে।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পরও আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে। অন্যদিকে কেপ ভার্ডের সঙ্গে পয়েন্ট হারানোর পর খোলস ছেড়ে বের হতে বাধ্য হয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

তরুণ বিস্ময় লামিন ইয়ামাল নেতৃত্বে আজ আক্রমণ সাজিয়েছে স্প্যানিশ শিবির। তবে উইনিং কম্বিনেশন ভেঙে রক্ষণভাগে পেদ্রো পোরোর জায়গায় আজ সুযোগ পেয়েছেন মার্কোস ইয়োরেন্তে।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

মাঝমাঠ ও আক্রমণের ধার বাড়াতে দানি ওলমো এবং নিকো উইলিয়ামসকে বেঞ্চে বসিয়ে আজ শুরুর একাদশে আনা হয়েছে মিকেল মেরিনো ও অ্যালেক্স বায়েনাকে। রদ্রিগো হার্নান্দেজের (রদ্রি) অধিনায়কত্বে মাঝমাঠ সামলাবেন পেদ্রি, মেরিনো ও বায়েনা। আর আক্রমণে ইয়ামালের সঙ্গী মিকেল ওয়ারজাবাল।

অন্যদিকে গ্রুপ পর্বের বৈতরণী পার হতে উরুগুয়ের সামনে আজ কঠিন সমীকরণ।

আগের ম্যাচে কেপ ভার্ডের সাথে ২-২ গোলে ড্র করা বিয়েলসা আজ দলে বড় রদবদল এনেছেন। পোস্টের নিচে অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরাকে ফিরিয়ে এনেছেন তিনি। আর আক্রমণের শেষভাগে গোল করার মূল দায়িত্ব তুলে দিয়েছেন ডারউইন নুনেজের কাঁধে। দলটির অধিনায়কত্ব করবেন রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দে। তার সঙ্গে মাঝমাঠের দখল ধরে রাখার দায়িত্বে থাকবেন মানুয়েল উগার্তে, রদ্রিগো বেনটানকুর এবং ম্যাক্সি আরাউহোর মতো তারকারা।

আপাতত ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্পেন। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের জন্য নকআউটের আশা বাঁচিয়ে রাখতে আজ পয়েন্ট পাওয়া খুব জরুরি। এদিকে আজ উরুগুয়ে জয় পেলে বা ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার সঙ্গে শেষ ৩২-এ দেখা হয়ে যেতে পারে স্পেনের। সেক্ষেত্রে কেপ ভার্ডে-সৌদি আরব ম্যাচের ফলও প্রভাব ফেলবে সমীকরণে। এইচ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

দুই দলের শুরুর একাদশ:

স্পেন: উনাই সিমন, মার্কোস ইয়োরেন্তে, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল।

উরুগুয়ে: ফার্নান্দো মুসলেরা, সেবাস্তিয়ান ক্যাসেরেস, গুইলার্মো ভ্যারেলা, ম্যাথিয়াস অলিভেরা, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেনটানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগুস্তিন কানোবিও, ম্যাক্সি আরাউহো, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ডারউইন নুনেজ।

আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়ার স্বপ্নে কেপ ভার্দে, শেষ সুযোগ সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:১১ এম


ইতিহাস গড়ার স্বপ্নে কেপ ভার্দে, শেষ সুযোগ সৌদি আরবের

ফুটবল বিশ্বকাপের এইচ গ্রুপের শেষ ম্যাচে কেপ ভার্ডে ও সৌদি আরব মুখোমুখি হয়েছে।

নকআউট পর্বে ওঠার লড়াইয়ের জন্য দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সমীকরণে এগিয়ে রয়েছে অভিষিক্ত দল কেপ ভার্ডে।

দুই ম্যাচ শেষে কেপ ভার্ডে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। তারা প্রথম বিশ্বকাপে এসেই শক্তিশালী দুই দল স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে সত্যিই চমক সৃষ্টি করেছে। যদি তারা আজ জিততে পারে, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে এবং নতুন ইতিহাস গড়বে।

অন্যদিকে, সৌদি আরব ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে। প্রথম ম্যাচে তারা উরুগুয়ের সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

সমীকরণ অনুযায়ী, সৌদি আরবের সামনে মাঠে সাফল্যের একমাত্র পথ হলো জয়। তবে কেবল জয় করলেই হবে না, একই সময়ে স্পেনের বিরুদ্ধে উরুগুয়েকে হারাতেও হবে। কারণ উরুগুয়ে যদি জিতে যায়, তবে সৌদিরা জিতলেও গোল ব্যবধান বা পয়েন্টের হিসাবের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে।

অন্যদিকে, কেপ ভার্ডে জয় পেলে তাদের অন্য ম্যাচের ফল জানার প্রয়োজন হবে না। ড্র করলেও তাদের নকআউটের আশা বেঁচে থাকবে, কিন্তু সেক্ষেত্রে স্পেন ও উরুগুয়ের ম্যাচের ফল এবং সেরা তৃতীয় দলের হিসাব বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

একই সময়ে স্পেন ও উরুগুয়ের ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে। ফলে এইচ গ্রুপ থেকে শেষ ৩২-এ কারা জায়গা করে নেবে, সেই সিদ্ধান্ত হতে পারে শেষ বাঁশি বাজার পরেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুর ১টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:৩৪ এম


দুপুর ১টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের কয়েকটি জেলাতে দুইটা দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সেখানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:৫৯ এম


উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্পেন।

 

স্পেন আগে থেকেই শেষ ৩২ নিশ্চিত করেছে। এই ম্যাচে জিতলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উরুগুয়ের সামনে রয়েছে কঠিন সমীকরণ। তারা শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে অন্তত ড্র করতেই হবে। হারলে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

এমন একটি সমীকরণ নিয়ে খেলতে নেমে ম্যাচের ৪২ মিনিটে স্পেন এগিয়ে গেছে। গোলটি করেছেন আলেক্স বায়েনা। ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার দিকে।

আরও পড়ুন: গোলশূন্য সমতায় শেষ কেপ ভার্দে-সৌদি আরব প্রথমার্ধ।

প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন বায়েনা। বলটি দুই হাতে ঠেকিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে ধীরে ধীরে বলটি জড়িয়ে যায় জালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:১০ এম


শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

প্রতিদিন মানুষ কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন অনুভব করেন। এছাড়া, মানুষ বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। এর পাশাপাশি সময়ও নষ্ট হয়।

তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শনিবার (২৭ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%