ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট


ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাম্পে পর্যাপ্ত সিএনজি মিলছে না এবং যানবাহন সংশ্লিষ্টরা বিপাকে পড়েছে। সরবরাহ না থাকায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে চালকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বাসা-বাড়িতেও চুলা জ্বলছে না।

প্রাকৃতিক গ্যাস সরবরাহে ব্যাহত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে না। অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকালে রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গ্যাস সংগ্রহ করার জন্য অনেকেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পারায় পাম্প সংশ্লিষ্টরাও বিপাকে পড়েছেন।

একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকদের গ্যাস না পাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবিলার আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ অভিযান চালিয়ে রাকিবুল হাসান (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৪ জুলাই) আখাউড়া থানা পুলিশের অভিযানের সময় উপজেলার নুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল হাসান নুরপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৩৮৪, ৩৮৬, ৪৩৫, ৪৩৬, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখন চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি একটি করে গাছ লাগানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সোশ্যাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি একটি করে গাছ লাগানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন, নদী ও গাছের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই কারণেই নদীর ধারে গাছ লাগিয়ে গাছের মাধ্যমে সবুজায়ন করা হবে। গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি। এই কারণে গাছ লাগানো অত্যন্ত জরুরি বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার পাশাপাশি একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গাছ, নদী এবং মানুষের সম্পর্ক অসীম এবং গভীর।

শুক্রবার বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান তুলে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথাগুলো বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই কারণে আমি সকলকে একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

পরে সরকারি অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়। এই র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এই অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের হোটেলে মদ খেয়ে মারা গেলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


লন্ডনের হোটেলে মদ খেয়ে মারা গেলেন সৌদি যুবরাজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত মদ্যপান এবং একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের কারণে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। খবরটি প্রকাশ করেছে ডেইলি মেইল।

যুবরাজের নাম হল প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। তার বয়স ছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তদন্ত সূত্র জানাচ্ছে, গত ১৯ নভেম্বর তিনি ওই হোটেলে এক সপ্তাহের জন্য ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে দেখা যায় এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।

পরবর্তী দিন, হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খোলার পর পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে আসেন তবে তাকে আর বাঁচানোর চেষ্টা করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত এবং বিষবিদ্যা (টক্সিকোলজি) পরীক্ষায় দেখা যায়, যুবরাজের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এছাড়া, তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি) নামে পরিচিত এক ধরনের মাদক, গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই যুবরাজের শরীরে পূর্বে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতার অস্তিত্ব ছিল না। অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে গ্রহণের ফলে বিষক্রিয়া ও হৃদ্‌রোগের সৃষ্টি হয়েছে বলে চূড়ান্ত ময়নাতদন্ত নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন উদ্ধার হলো ক্ষতবিক্ষত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন উদ্ধার হলো ক্ষতবিক্ষত মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিঁখোজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাস পাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী একই গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কাটাখালির মাঠে নিজের জমিতে সার দিতে যান হাসেম আলী। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহের কিছু অংশ শেয়াল খেয়ে থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%