১০:২০ এম
নাটোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় এক নারী ব্যাংক কর্মচারীর মৃত্যুর অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর হাসপাতালটিতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনার পর হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরিস্থিতির অবনতি ঘটলে, স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতাল অবরোধ করে রাখে বিচারের দাবিতে। খবর পেয়ে রোববার (২৮ জুন) পুলিশ এসে রাত ৩টার দিকে হাসপাতালের মালিক বাবলুকে আটক করে থানায় নিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্বজনদের পক্ষ থেকে জানা যায়, শহরের হরিশপুর এলাকার বাসিন্দা ও পূবালী ব্যাংক নাটোর শাখার কর্মচারী রুনা বেগম রোববার দুপুরে স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য রুনাকে আল সান হাসপাতাল নামে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোগীটিকে অক্সিজেন প্রদান করা হয়। কিন্তু রাত ১১টার দিকে হাসপাতালের মালিক বাবলু হঠাৎ করে রোগীর অক্সিজেন বন্ধ করে দেন, যার পরিণামে রোগীর মৃত্যু ঘটে, এমন অভিযোগ করেছেন স্বজনরা।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানিয়েছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন